স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতিতে আত্মসমর্পন করেছিলেন সুন্দরবনের জলদস্যুরা। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে এবার বাঁশখালীতে ৩৪ জলদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছে আজ । এদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যুও রয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসম্পর্ণ করবেন তারা।
জলদস্যুদেরস্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে উদ্যোগ নিয়েছে সরকার তারই ধারাবাহিকতায় নগরীর বাঁশখালী, মহেশখালী ও কুতুবদিয়া এলাকার ৩৪ জনের মতো জলদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণ করবেন।চট্টগ্রাম র্যাব-৭ এর অতিরিক্ত এসপি সোহেল মাহমুদ বলেন, ‘আত্মসমর্পণ করতে যাওয়া এই সদস্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ছয় থেকে সাত জন সদস্য আছেন। যারা বিভিন্ন সময়ে ডাকাতি, অস্ত্র কারবারি, ছিনতাই ও জলদস্যুতার সঙ্গে জড়িত ছিলেন।
র্যাব সূত্র বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং র্যাব-পুলিশের ঊর্ধ্ববতন কর্মকর্তার কাছে অস্ত্র বুঝিয়ে দিয়ে আত্মসমর্পণ করবে এই ডাকাত ও জলদস্যুরা। এর আগে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বেশ কিছুদিন ধরেই মাঠপর্যায়ে কাজ করেছে র্যাব।উল্লেখ্য, গত ২০১৬ সালের ৩১ শে মে থেকে ১ নভেম্বর ২০১৮ পর্যন্ত সুন্দরবনের ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন সদস্য ৪৬২টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছিল। বর্তমানে তারা মাছের ঘের, কাঁকড়া চাষসহ নানা পেশায় নিয়োজিত আছেন। আবার কেউ অন্য কাজ করছেন। আত্মসমর্পণ পরবর্তীতে পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেককে নগদ ১ লাখ টাকা ও আইনি সহায়তা দেওয়া হয়।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৮ সালের ২০ অক্টোবর র্যাবের মাধ্যমে মহেশখালী-কুতুবদিয়ার ৪৩ জলদস্যু আত্মসমর্পণ করে। সেই সময় অনেকেই নাগালের বাইরে ছিল। তাই সম্প্রতি বিভিন্ন পাহাড় ও সাগর উপকূলে অভিযান বৃদ্ধি করে র্যাব। অভিযানের মুখে আত্মসমর্পণ করতে আগ্রহ প্রকাশ করেছে এই জলদস্যুরা।