ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীতে অটোচালক আনোয়ারের খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

ads

পটুয়াখালীতে অটোবাইক চালক আনোয়ার হাওলাদার (৫০) এর খুনীদের দ্রæত ফাঁসির দাবীতে স্বজনরাসহ লাউকাঠী, বদরপুর,লেবুখালী ও পাংগাশিয়া ইউনিয়নের শত শত অটো চালক শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত।

গতকাল ৯ নভেম্বর সোমবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালনকালে অটোবাইক চালক আনোয়ার হাওলাদার হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের দ্রæত গ্রেফতার ও ফঁিসির দাবী জানিয়ে আকুতি জানান

নিহত অটোবাইক চালক আনোয়ার হাওলাদারের ছেলে সাইদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন লাউকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম খোকন, ইউপি সদস্য মোঃ আনিসুর রহমান, এলাকাবাসী জহির উদ্দিন কায়ুম,

অটোবাইক শ্রমিক নেতা শামিম মৃধা, মোঃ সোহাগ মৃধা। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সাধারন সম্পাদক সমির কর্মকার, সাংগঠনিক সম্পাদক সুভাষ নাগ, শ্রমিক সংগঠক

মোঃ নাসির খান, জেলা যুব ইউনিয়নের সভাপতি এম.এ হাই আখন্দ প্রমুখ। এ সময় নিহতের মা সূর্য্যভানু, স্ত্রী রাহিমা বেগম, দুই বোন রেহেনা বেগম ও চিনারা বেগম উপস্থিত থেকে হত্যাকারীদের ফাঁসি দাবী করেন। উল্লেখ্য, লাউকাঠী ইউনিয়নের পারকার্ত্তিকপাশা গ্রামের মৃত মোঃ লালু হাওলাদারের ছেলে আনোয়ার হাওলাদার গত ০২.১১.২০ইং তারিখ সোমবার মুন্সিবাজার এলাকা

থেকে নিজের অটো গাড়িসহ নিখোঁজ হন। এর দুইদিন পর ০৪.১১.২০ইং তারিখ বুধবার সকালে পাশ^বর্তী দুমকী উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলঅকার ধানক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন

০৪ নভেম্বর রাতে গলাচিপা উপজেলার হরিদেবপুর ফেরীঘাট থেকে নিহত আনোয়ারের অটোবাইকসহ চোরচক্রের দুই সদস্য রবিউল(২১) ও রাজিব (২০ কে গ্রেফতার করে পুলিশ। তাদের

জিজ্ঞাসাবাদে চোরদ্বয়ের স্বীকারোক্তির ভিত্তিতে ৪ নভেম্বর বুধবার সকালে রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে রাখা গলাকাটা লাশ পুলিশ গিয়ে উদ্ধার করে। এঘটনায় দুমকি থানায় একটি অটোবাইক চুরি ও হত্যা মামলা দায়ের করে নিহতের ছেলে সাইদুল ইসলাম। এ মামলার অপর আসামী সবুজ পলাতক রয়েছে বলে স্বজনরা জানান।

ads
ads
ads

Our Facebook Page