ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

দেশে মৃত্যু ১ হাজার ছাড়াল, আক্রান্ত আরও ৩১৯০ জন

ads

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ১২ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৭৪ হাজার ৭৬৫ জন।

বুধবার (১০ জুন) বেলা ২টা ৩৫ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

ads
ads
ads

Our Facebook Page