মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সু চিকে আটকের প্রতিবাদে জাপানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, সোমবার (১ ফেব্রুয়ারি) রাজধানী টোকিওর ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে সু চির মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল করেছেন মিয়ানমারের একদল অধিকারকর্মী।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর অং সান সু চিসহ জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সামরিক বাহিনী আটক করার খবরে জাপানে বিক্ষোভটি আয়োজিত হয়েছে। এ দিকে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাসুনোবু কাতো বলেছেন, জাপান বিশ্বাস করে– গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে দুপক্ষের সমস্যার সমাধান করা উচিত।