ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিবকে বদলি

ads

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের দুই অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। 

সোমবার (৮ জুন) এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ওই মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলামকে বদলি করা হয়।বদলি হওয়া এই দুই জন হলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের হাসপাতাল অনুবিভাগের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম ও ওষুধ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন। তাদের মধ্যে সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয় ও ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এর আগে গত (৪ জুন) কোভিড-১৯ নিয়ে মন্ত্রণালয়ের নানা সমালোচনামূলক কাজের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়। তার বদলে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান। 

ads
ads
ads

Our Facebook Page