ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলের করটিয়ায় উপমহাদেশের জমিদার চাঁদ মিয়ার মাজার জিয়ারত

ads

টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় বাংলার আলীগঢ় নামক খ্যাত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার মাজার জিয়ারত করেন সা'দত কলেজ ছাত্র সাংসদের  সাবেক এজিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল আনছারী।


সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জরাজীর্ণ মাজারটি সংস্কারকল্পে সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনছারীর সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন। 

পাচ শতাধিক কর্মীসমর্থক সাথে নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সমাধি জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন করেন।


এ সময় উপস্থিত ছিলেন, সা'দত কলেজ শাখার ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অনিক আনছারী, সাংগঠনিক সম্পাদক মনির আনছারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রোকনুজ্জামান পাপন সহ যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা।

ads
ads
ads

Our Facebook Page