ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু কন্যাকে হত্যার দায়ে ঘাতক মা গ্রেফতার

ads

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাড়ে তিন মাস বয়সের শিশু কন্যা নুর হাওয়াকে হত্যার দায়ে ঘাতক মা তানজিনাকে গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় শিশুর পিতা নুরুল ইসলাম বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।  


মামলা সূত্রে জানা যায়, গত শনিবার সকালে প্রতিদিনের ন্যায় পৌরসভার ৬নং ওয়ার্ড উত্তর ধুমাইটারী গ্রামের কাচা বাজার ব্যবসায়ি নুরুল ইসলাম ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় বাড়িতে ফিরে শিশু কন্যাকে দেখতে না পেয়ে স্ত্রী তানজিনাকে জিজ্ঞাসা করেন। শিশুটি সন্ধ্যার পর হারিয়ে যায় বলে স্বামীকে জানান তিনি। পরে প্রতিবেশিদের সাথে নিয়ে খোঁজাখুজি করে না পেয়ে রাতেই নুরুল ইসলাম থানায় একটি অভিযোগ করেন। এরপর পুলিশ শিশুকে উদ্ধারে তদন্ত চালায়। এক পর্যায়ে সন্দেহ হলে শিশুটির মা তানজিনাকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ।


পুলিশের জিজ্ঞাসাবাদে মা তানজিনা তার শিশু কন্যা নুর হাওয়াকে হত্যা করে টয়লেটে ফেলে দেয়ার কথা স্বীকার করেন। তার দেয়া তথ্য মতে বাড়ির টয়লেট থেকে গত রোববার বিকালে পুলিশ শিশু নুর হাওয়ার লাশ উদ্ধার করেন। পুলিশ শিশুর সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। গতকাল সোমবার ঘাতক মা তানজিনাকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেন।

ads
ads
ads

Our Facebook Page