ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

পি কে হালদারের প্রায় ১ হাজার ৬০ কোটি টাকা জব্দ

ads

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) প্রায় এক হাজার ৬০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘মোট ৬২ সহযোগীর মাধ্যমে পি কে হালদার অর্থপাচার করেছেন। বিভিন্ন ব্যাংকে রাখা তার প্রায় এক হাজার ৬০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে।


প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পি কে হালদার বর্তমানে বিদেশে পলাতক আছেন।


ত ২০ ডিসেম্বর দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানিয়েছিলেন, পি কে হালদারের ৭০-৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধান পাওয়া গেছে। তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে।


প্রসঙ্গত, প্রশান্ত কুমার হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা রয়েছেন। জানা গেছে, কানাডার বেগমপাড়ায় বাড়ি করে রাজকীয় জীবনযাপন করছেন তিনি।





















































































































সূত্র: বার্তা২৪

ads
ads
ads

Our Facebook Page