ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চার রুটে ফ্লাইট বাতিল: বিমান বাংলাদেশ

ads

কভিড-১৯ পরিস্থিতিতে চার আন্তর্জাতিক রুটে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লাইট বাতিলের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।


আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, নেপালের কাঠমাণ্ডু ও কুয়েতের কুয়েত সিটির ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত পরে জানানো হবে।

 

আজ মঙ্গলবার  বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত মার্চ থেকে এসব গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অন্য রুটও তখন বন্ধ করা হয়। কিন্তু অন্য রুট চালু হলেও এই চার রুটে ফ্লাইট পরিচালনা এখনো বন্ধ রয়েছে।






সূত্র: কালের কন্ঠ

ads
ads
ads

Our Facebook Page