ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

গোয়ালন্দে লাইসেন্সবিহীন তিনজন মোটরসাইকেল চালককে জরিমানা

ads

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কফিল ফিলিং স্টেশনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল নিতে আসা তিনজন চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া কফিল ফিলিং স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে তিনজন চালককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, তিনজন মোটরসাইকেল চালকের নিকট ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮' এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে এক‌ই আইনের ধারা ৬৬ অনুযায়ী ১ হাজার টাকা করে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

ads
ads
ads

Our Facebook Page