ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন

ads

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন এসেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ নির্বাচক হাবিবুল বাশার সুমনকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে গঠিত এই নতুন প্যানেলে সহযোগী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। বিসিবি জানিয়েছে, এই নতুন নির্বাচক প্যানেলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।


দীর্ঘদিন নির্বাচক হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হাবিবুল বাশার এখন থেকে দল নির্বাচনী প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করবেন। মূলত আগামী বিশ্বকাপের চ্যালেঞ্জ সামনে রেখেই দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা নিয়েছে ক্রিকেট বোর্ড।

ads
ads
ads

Our Facebook Page