ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ভাসমান ড্রামসেতু ধসে ৫ শিশুর মৃত্যু, জানাযা ও দাফন সম্পন্ন

ads

জামালপুরের দেওয়ানগঞ্জ উপলাজেলার মডেল থানার সামনে ঈদে ঘুরতে এসে শতাধিক দর্শনার্থী উপচে  পড়া  ভিড়ে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ধসে পানিতে ডুবে নিহত ৫ শিশুর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। সেতু ধসে নিহতদের রোববার (২২ মার্চ)  শিশুদের নিজ নিজ এলাকায় জানাজার পর দাফন সম্পন্ন হয়। শোকাহত পরিবার ও স্বজনদের আহাজারিতে দেওয়ানগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।


এর আগে শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুটি হঠাৎ ধসে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন দেওয়াগঞ্জের ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ৯ বছর বয়সী মেয়ে মায়ামনি,১২বছর বয়সী মিহাদী, ঝালুরচর এলাকার শের আলীর  ৬ বছর বয়সী ছেলে মোতালেব ও ১২ বছর বয়সী মেয়ে খাদিজা এবং বেলতৈল বাজার এলাকার হাবিবুল্লাহর ১৪ বছর বয়সী ছেলে আবির হোসেন৷ 


উপজেলার স্থানীয় বাসিন্দারা জানান, ঈদ উৎসব উদ্‌যাপনে ভাসমান সেতুটিতে অতিরিক্ত মানুষ  পারাপারের সময় সেতুটি ধসে গিয়ে শতাধিক মানুষ পুরাতন বহ্মপুত্র নদে পড়ে যায়। বেশির ভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় একে একে পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে  নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।


জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও ভূমি অফিসের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ads
ads
ads

Our Facebook Page