ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

এইচএসসির ফলসংক্রান্ত অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বৈঠকে উঠবে সোমবার

ads

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশসংক্রান্ত একটি অধ্যাদেশের খসড়া সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে উঠবে।  শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরে তা যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে খসড়াটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওই সূত্র জানায়, রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশটি অনুমোদনের পর জারি করা হবে।এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অধ্যাদেশটি জারির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ফল ঘোষণা করবেন।  শিক্ষা মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যেই তার সম্মতি পাওয়ার চেষ্টা করছে।  মন্ত্রণালয় পরের সপ্তাহে ফলাফল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।


এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং ফলাফল প্রস্তুতিকরণ কমিটির সদস্য সচিব অধ্যাপক নেহাল আহমেদ জানান, তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফল জমা দিতে প্রস্তুত।  অধ্যাদেশ পাসের পর শুধু টেকনিক্যাল কমিটির একটি বৈঠক করতে হবে।


এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেছিলেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারি করতে হয়।  চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদের বৈঠক না হওয়ায় অধ্যাদেশ জারি করা সম্ভব হয়নি।  অধ্যাদেশ জারি হলে মধ্য জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।

ads
ads
ads

Our Facebook Page