ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সিঙ্গাপুরে কার্নিশে আটকে থাকা শিশুকে উদ্ধার করলো এক বাংলাদেশি শ্রমিক

ads

সিঙ্গাপুরে আবাসিক ভবনের তৃতীয় তলার কার্নিশে আটকে থাকা ছয় বছরের এক শিশুকে উদ্ধার করে স্থানীয়দের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এক বাংলাদেশি শ্রমিক। শুক্রবার সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেট টাইমস এ তথ্য জানিয়েছে।


২৭ বছরের দিপ্ত দাস আট বছর ধরে সিঙ্গাপুরে রয়েছেন। তিনি সেখানে গাছ ছাঁটাইয়ের কাজ করেন। গত রোববার (৩ জানুয়ারি) তিনি ব্লক ২৪৪ হাউগ্যাং স্ট্রিট ২২ এ কাজ করছিলেন। সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে এক নারী ছুটে এসে জানান, পাশের ব্লকের একটি ভবনের তৃতীয় তলার কার্নিশে এক শিশু আটকে আছে। শিশুটি যে ফ্ল্যাটে রয়েছে সেটি তালাবদ্ধ। এর পরপরই দিপ্ত ও তার সহকর্মী তাদের ক্রেনটি নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।



সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ভিডিওতে দেখা গেছে, শিশুটি কাপড় শুকানোর পাইপ ধরে ঝুলে আছে। পথচারীরা চিৎকার করে শিশুটিকে পাইপ ধরে রাখতে বলছে। এরই মধ্যে দিপ্ত তার ক্রেনটি নিয়ে শিশুটির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। এসময় সে শিশুটিকে শান্ত থাকতে বলে এবং তিনি তাকে উদ্ধার করতে এসেছেন বলে আশ্বস্ত করেন। কার্নিশের কাছে পৌঁছানোর পর দিপ্ত শিশুটিকে হাতে ধরে নামিয়ে আনেন। 


দিপ্ত যে প্রতিষ্ঠানটিতে কাজ করেন তার নাম ইয়ং আইক কনস্ট্রাকশন। এই কাজের জন্য প্রতিষ্ঠানটি দিপ্ত ও তার সহকর্মী বিশ্বাসকে পুরষ্কার দেবে বলে জানিয়েছে।


গত বুধবার সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স দিপ্ত ও বিশ্বাসকে লাইফ সেভার পদক দিয়েছে। এর বাইরে বেসরকারি সংস্থা মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টার এই দুজনকে সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page