ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

হজরত শাহ মখদুম বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়লো প্রশিক্ষণ বিমান

ads

রাজশাহীর হজরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। শনিবার (৯ জানুয়ারি) বেলা ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি।বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। রানওয়েতে বিমানটি মুখ থুবড়ে পড়েছে।


তিনি বলেন, ‘বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। বিমানে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন।’


ads
ads
ads

Our Facebook Page