ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কলকাতায় শুটিংয়ে আসছেন মল্লিকা শেরাওয়াত

ads

ওটিটির হাত ধরে কামব্যাক করছেন বলিউডের বহু অভিনেতাই। সেই তালিকায় এবার নাম লেখালেন ইন্ডাস্ট্রির অন্যতম হট সেনসেশন মল্লিকা শেরাওয়াত। সৌমিক সেন পরিচালিত নতুন সিরিজ়ে তাকে মুখ্য ভূমিকায় দেখা যাবে।


এই সিরিজ়ের বেশির ভাগ অংশের শুটিং হবে কলকাতায়। তাই টলিউডের বেশ কয়েক জন অভিনেতাও এখানে থাকবেন।



পরিচালক সৌমিক সম্প্রতি কলকাতায় ফিরেছেন। কয়েকদিনের মধ্যে মল্লিকাও ওপার বাংলায় আসবেন শুটিং করতে। ‘মার্ডার’-খ্যাত বলিউডের এই সেক্স সিম্বলকে বিগত কয়েক বছরে কয়েকটি আইটেম ডান্স বা অতিথি শিল্পীর ভূমিকায় ছাড়া বড় পর্দায় সেভাবে দেখা যায়নি।


অন্যদিকে, সিরিজ়ের ব্যাপারে সৌমিক কোনো উত্তর দিতে চাননি। বলিউডের এই নামী স্ক্রিপ্টরাইটার এর আগে হিন্দিতে ‘গুলাব গ্যাং’ এবং বাংলায় ‘মহালয়া’ পরিচালনা করেছেন।

ads
ads
ads

Our Facebook Page