ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মুক্তি পেলেন ইন্দোনেশিয়ার ইসলামপন্থী নেতা আবু বকর বশির

ads

 শুক্রবার (৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ার জনপ্রিয় দ্বীনী ব্যক্তিত্ব মাওলানা আবু বকর বশিরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। ২০০২ সালে বালি বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। মাওলানা আবু বকর বাশীর (৮২) বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত।


প্রায় উনিশ বছর আগে ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালিতে বোমা বিস্ফোরণের চক্রান্তের অভিযোগ  আনা হয় তার বিরুদ্ধে। দেশটির পর্যটন দ্বীপ বালির বার ও নাইটক্লাবে ২০০২ সালের ১২ই অক্টোবর চালানো দুটি বোমা হামলার পেছনে ছিল এই জমিয়া ইসলামিয়া – যাতে ২১টি দেশের ২০২ জন লোক নিহত হয়। ইন্দোনেশিয়ার ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। জানা যায়, জমিয়া ইসলামিয়ার যোগ ছিল আল কায়দার সঙ্গে। আর মাওলানা আবু বকর বশিরের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি এই বিস্ফোরণের চক্রান্তের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর ১৫ বছরের জেল হয়। কিন্তু দশ বছর জেলে থাকার পর তিনি মুক্তি লাভ করেন।মাওলানা আবু বকর বশির বারবার জমিয়ায়ে ইসলামীর সমস্ত অভিযোগ ও তার সঙ্গে সম্পর্ক থাকাকে অস্বীকার করেছেন। তিনি বালি আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিও দিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, তিনি কেবল একজন ধর্মীয় নেতা। কিন্তু তার কথা কেউ কানে তোলেনি।


সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, তার সাজা অব্যাহতভাবে হ্রাসের কারণে তার সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। আবু বকর বশির উপচে পড়া জনাকীর্ণ কুখ্যাত কারাগারে বন্দী ছিলেন। তার আইনজীবী তাঁর বয়স এবং কারাগারে করোনার ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির কারণে তাকে দ্রুত মুক্তি চেয়েছিলেন।


ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ দু’বছর আগে মানবিক কারণে বশিরকে মুক্তি দেওয়ার তাদের পরিকল্পনা ঘোষণা করেছিল, কিন্তু অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় তার বিরুদ্ধে আওয়াজ উঠেছে, যার ফলে তার কারাবাস হয়। যখন এই সপ্তাহে আবু বকর বশিরকে পরের শুক্রবার মুক্তি দেওয়ার ঘোষণা করা হয়েছিল, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিজ পিন এক বিবৃতিতে বলেছিলেন যে ইন্দোনেশিয়াকে নিশ্চিত করা দরকার যে বশির আরও সহিংসতার আশ্রয় গ্রহণ করবেন না।


বালি বোমা বিস্ফোরণের পরেই ইন্দোনেশিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সাথে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তের ফলস্বরূপ, অনেক চরমপন্থী হয় হত্যা বা গ্রেপ্তার হয়েছিল এবং এভাবে জামায়াতে ইসলামী দুর্বল হয়ে পড়েছিল।আবু বকর বাশিরের পরিচিতি


এ বর্ষিয়ান ইসলামপন্থী নেতার সবচে বড় ‘অপরাধ’  তাঁর এই চিন্তা যে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি ইসলামী ভ্রাতৃত্বপূর্ণ সমাজ  প্রতিষ্ঠা অপরিহার্য।


আবু বকর বশির ১৯৩৮ সালে পূর্ব জাভাতে জন্মগ্রহণ করেছিলেন এবং জীবনের বহু দশক দ্বীনী শিক্ষাদানে কাটিয়েছেন।  তাঁর চিন্তার একটি চিরস্থায়ী অংশ হ’ল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি ইসলামী ভ্রাতৃত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য।


১৯৭২ সালে তিনি এবং আবদুল্লাহ সাংকর মধ্য জাভার নাগরোকি এলাকায় আল-মুমকান ইসলামিক বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন।


সত্তরের দশকের শেষের দিকে আবু বকর বশিরের বিরুদ্ধে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছিল, তার পরে তৎকালীন স্বৈরশাসক নেতা সুহার্তো তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড দেয়। এরপরে তিনি কারাগারে বেশি সময় থাকা থেকে বাঁচতে মালয়েশিয়ায় পাড়ি জমান।


তবে সুহার্তোর পতনের পরে ১৯৯৮ সালে ইন্দোনেশিয়ায় ফিরে আসেন। ফিরে এসে তিনি ইন্দোনেশিয়াকে শরিয়া ভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে একটি প্রচারণা শুরু করেছিলেন। সূত্র: বিবিসি, ডয়েচে ভেলে

ads
ads
ads

Our Facebook Page