ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

আড়াই কোটি মানুষ করোনাভাইরাসের টিকা পাবে বাকি জনগণের কী হবে?

ads

জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী দেড় থেকে আড়াই কোটি মানুষ করোনাভাইরাসের টিকা পাবে বাকি জনগণের কী হবে? বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন দলের খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা।জিএম কাদের বলেন, ভারতের সঙ্গে তিন থেকে পাঁচ কোটি টিকার জন্য সরকার চুক্তি করেছে। তাতে দেড় থেকে আড়াই কোটি মানুষ হয়ত টিকা পাবে। কিন্তু বাকি ১৫-১৬ কোটি মানুষ কীভাবে টিকা পাবে, তা কেউই জানে না।


তিনি আরো বলেন, করোনার টিকা আবিষ্কার হলেও তা নিয়ে দেশের মানুষের উৎকণ্ঠা কমছে না। করোনা প্রতিরোধে টিকা সরবরাহ, পরিবহন ও বিতরণে কী ব্যবস্থা সরকার নিয়েছে তা কেউ জানে না। কারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে তারও কোন নীতিমালা আছে বলে আমাদের জানা নেই।


জাতীয় পার্টির সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক সুমন আশরাফ এর সঞ্চালনায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page