ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মডেলিংয়ে নিজের স্বপ্ন সত্যি করতে এসে ধর্ষণের শিকার কিশোরী

ads
নিজের স্বপ্ন সত্যি করতে এসে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ১৯ বছর বয়সি এক তরুণ। মডেল হওয়ার স্বপ্ন নিয়ে ভারতের গুজরাট থেকে মুম্বাই আসেন ওই তরুণ। এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। দেখা হলে ওই ব্যক্তি নিজেকে পুনিত শুক্লা হিসেবে পরিচয় দেয়। এরপর মডেলিংয়ের সুযোগ করে দিতে আরো কয়েকজন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে এই তরুণকে ধর্ষণ করে।


মিড-ডে পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের পর ওই তরুণকে মারধর করা হয়, তার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এ বিষয়ে মুখ খুললে তার ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় দুষ্কৃতিকারীরা।

তবে এই তরুণ তার ফোনটি উদ্ধার করতে সক্ষম হন এবং আত্মীয়ের বাড়িতে পৌঁছান। এরপর তাদের সহযোগিতায় থানায় মামলা করেন। এই ঘটনায় শুক্লা, রবি জয়সাল এবং অরবিন্দ প্রজাপতি নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরো একজন পলাতক রয়েছে বলে জানা গেছে।
ads
ads
ads

Our Facebook Page