ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভা নির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু মঙ্গলবার

ads

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভা নির্বাচনের জন্য মঙ্গলবার (৫ জানুয়ারি) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হবে। চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে।গত ৩ জানুয়ারি নির্বাচন কমিশন এ ৫৬টি পৌরসভার তফসিলে ঘোষণা করেছে৷ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য এই নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ এবং জমা দিতে হবে। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞিপ্ততে এ তথ্য জানানো হয়।


এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করতে পারবেন। যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

ads
ads
ads

Our Facebook Page