ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত

ads

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। রবিবার দুপুরে উপজেলার গাছপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে তিন পুরুষ, তিননারী ও এক শিশু রয়েছে বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীতমুখি নেত্রকোনাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিশুসহ সাতজন।


তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page