ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

চাঁদপুরে মাদরাসার ছাত্রকে বাথরুমে নিয়ে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার

ads

চাঁদপুরের কচুয়ার সাতবাড়িয়া তা’লীমুল মাদরাসার এক ছাত্রকে বাথরুমে বলাৎকারের অভিযোগে সেই মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) অভিযুক্ত ওমর ফারুককে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক (২২) উপজেলার আকিয়ারা গ্রামের মোবারক হোসনের ছেলে।


পুলিশ ও স্থানীয় অধিবাসীদের সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের তা’লীমুল কোরআন ওয়াল হিকমাহ কওমি মাদরাসার শিক্ষক হাফেজ ওমর ফারুক গত ২৮ ডিসেম্বর সকাল ১১টার দিকে শিক্ষার্থীকে মাদরাসার বাথরুমে নিয়ে জোর করে বলৎকার করে। পরদিন ২৯ ডিসেম্বর সন্ধ্যার আগে একটু সুযোগ পেয়ে শিক্ষার্থী মাদরাসা থেকে বেরিয়ে বিষয়টি তার বাবাসহ নিকট আত্মীয় স্বজনদেরকে জানান।


ঘটনা জানাজানি হলে স্থানীয় জনতা মঙ্গলবার সন্ধ্যায় মাদরাসা ঘেরাও করে ওই শিক্ষককে আটক করে মাথা ন্যাড়া করে পুলিশকে খবর দেয়। এরপরে কচুয়া থানার এসআই মকবুল হোসেন ফোর্স নিয়ে ওইদিন রাতেই উত্তেজিত জনতার রোষানল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।


কচুয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত হাফেজ ওমর ফারুককে কোর্টে সোপর্দ করার মধ্যে দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া কিশোরকে ডাক্তারি পরীক্ষা করার জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page