ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

স্লিভলেস ব্লাউজে আবেদনময়ী মিথিলা

ads

সুদর্শনা অভিনেত্রী ও গায়িকা মিথিলা তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে, অন্ধকার ঘরে আলোর দিকে তাকিয়ে আছেন তিনি। তার পরনে স্লিভলেস ব্লাউজ। শাড়ির অস্তিত্ব অন্ধকারে বিলীন। অতঃপর অনুসারীদের সমালোচনার ঝড়। এটা অবশ্য প্রায় নিত্য ঘটনা। মিথিলা কোনো ছবি শেয়ার করলেই অনুসারীদের এমন আক্রমণের শিকার হয়ে থাকেন তিনি। বেশিরভাগ সময় চুপ, প্রতিক্রিয়াহীন থাকেন। তবে মাঝেমধ্যে জবাব দেন।


কিছু দিন আগেও তিনি ভিডিও বার্তা দিয়ে এসব আপত্তিকর মন্তব্যের বিরোধিতা করেছেন তিনি। কিন্তু লাভ হয়নি এক বিন্দুও। যার প্রমাণ মিলল তার সর্বশেষ আপলোড করা ছবিতে। তার স্লিভলেস ব্লাউজ পরা ছবির কমেন্ট বক্সে তাকালে দেখা যায়, অধিকাংশই আপত্তিকর ও অশালীন মন্তব্য।  


ক্যারিয়ারে মিথিলা সম্প্রতি ব্যস্ত আছেন একটি ওয়েব ফিল্মের কাজে। যেটার নাম ‘কনট্র্যাক্ট’। এটি নির্মাণ করছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এতে থাকছেন দেশের অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভও।

ads
ads
ads

Our Facebook Page