চুয়াডাঙ্গা জীবননগরে পাওয়ার টিলার থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার কয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু আব্দুল্লাহ (১০) জেলার কয়া গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ইট ভাটার মাটিবাহী চলন্ত পাওয়ার টিলারে ওঠার সময় ছিটকে পড়ে আব্দুল্লাহ গুরুত্বর আহত হয়। গুরুত্বর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।