ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির মেয়াদ বাড়ল, বয়সের শর্ত স্থগিত করেছেন হাইকোর্ট

ads

ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বয়সের শর্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে হাইকোর্ট জানিয়েছে, ১০ বছরের ঊর্ধ্বে যে কেউ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়েরুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর কথাও জানিয়েছেন হাইকোর্ট।


এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। ফলে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিলেন না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হলো।

ads
ads
ads

Our Facebook Page