ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মোবাইল ফোন চার্জে দিয়ে হেডফোনে গান শোনা অবস্থায় যুবকের মৃত্যু

ads

বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় মোবাইল ফোন চার্জে দিয়ে হেডফোনে গান শোনা অবস্থায় রাকিব আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত রাকিব আহমেদ শহরের ঠনঠনিয়া এলাকার ডা. শাহনুরের ছেলে।


নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর শহরের ঠনঠনিয়া এলাকায় নিজ কক্ষে ছিলেন রাকিব। পরিবারের সদস্যরা রাত সাড়ে ৮টায় তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, মোবাইল ফোন চার্জ দিয়ে কানে হেডফোন নিয়ে রাকিব অচেতন অবস্থায় রয়েছে বিছানায়।


পরিবারের সদস্যদের ধারণা করে, রাকিব বিদ্যুৎস্পর্শে আহত হয়েছে। চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


প্রথমে ধারণা করা হয়, বিদ্যুৎস্পর্শে রাকিবের মৃত্যু হয়েছে। পরে চিকিৎসকরা জানিয়েছেন, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। নিহত রাকিব ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ‘ও’ লেভেল পাশ করে নিজেদের শহরের কলোনিতে একটি চায়নিজ রেস্তোরাঁ দেখাশোনা করতেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এ প্রতিবেদককে বলেন, নিহত রাকিবের মৃত্যু স্ট্রোকে হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page