ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আবদুল কাদের

ads

রাজধানীর বনানী কবরস্থানে ‘বদি’খ্যাত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর তাকে দাফন করা হয়।এর আগে বাদ জোহর রাজধানীর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা শেষে তার মরদেহ বিকেল ৩টায় শিল্পকলায় নিয়ে আসা হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধা জানান শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেত্রী ত্রপা মজুমদার এবং ডিরেক্টর গিল্ডের পরিচালক এসএ হক অলিকসহ অনেকশিল্পী ও সাধারণ মানুষ।অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে গিয়েছিলেন এ অভিনেতা। সেখানে গিয়ে তার ক্যান্সার ধরা পড়ে। গত ২০ ডিসেম্বর ভারত থেকে দেশে ফেরেন তিনি। শারীরিক অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় দেশে ফেরার পরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে করোনার টেস্ট করা হলে গত ২১ ডিসেম্বর তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর গত শুক্রবার চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান আব্দুল কাদের। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। এ ছাড়াও তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। এছাড়াও ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ‘মামা চরিত্র’ এর মাধ্যমে সবার মাঝে বেঁচে থাকবেন আব্দুল কাদের।

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে করোনা ইউনিট থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ads
ads
ads

Our Facebook Page