ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সাভার থেকে জেএমবির দুই সদস্যকে আটক করেছে র‌্যাব

ads

সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে জামাতুল মুজাহিদীনের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার রাত ৮টায় সাভারের কর্ণপাড়া ও আশুলিয়ার পুকুরপাড় মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৩-এর সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলা সদর থানার নিকবর শেখের ছেলে আহসান হাবিব (২৭)। অপরজন ঠাকুরগাঁও সদর থানার খামার ভোপলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে আলমগীর হোসেন (২৭)।

এ বিষয়ে র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় র‌্যাব অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জেএমবির সক্রিয় সদস্য আহসান হাবিব পালানোর চেষ্টা করলেও র‌্যাব তাকে আটক করে। এরপরে তার তথ্যের ভিত্তিতে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের শুক্রবার সকালে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page