ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বড়দিনে রাজধানীতে ৪ স্তরের নিরাপত্তা

ads

বড়দিন উপলক্ষে রাজধানীজুড়ে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রতিটা গির্জার গেটে আমাদের ইউনিফর্ম পুলিশ রয়েছে। তাদের স্বেচ্ছাসেবক রয়েছে। সিসিটিভি লাগানো হয়েছে এবং গির্জার আশপাশে সাদা পোশাকে পুলিশ থাকবে। এ ছাড়া ডিএমপির সাদা পোশাকের পুলিশের পাশাপাশি সিটিএসবির থেকে নিরাপত্তার জন্য সাদা পোশাকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ভার্চুয়াল ওয়ার্ড যেখানে রয়েছে, সেখানে প্যাট্রোলিং করার জন্য আমাদের বিশেষ টিম কাজ করে যাচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page