ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দিনাজপুর ঘরের ছাদ ধসে বৃদ্ধা নিহত

ads

দিনাজপুর নবাবগঞ্জে ঘরের ছাদ ধসে রেজিয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ওইউপজেলার মাহমুদপুরের ইউনিয়নের পুটিহারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম ওই গ্রামের বাচ্চা মিয়ার স্ত্রী।


নিহতের পরিবার জানায়, নির্মাণাধীন বাড়ির সামনে দাঁড়িয়ে শ্রমিকদের কাজ দেখছিলেন রেজিয়া বেগম। ওই সময় একটি নারকেল গাছের আগাছা ঘরের ছাদের উপর পড়লে ছাদটি ধসে রেজিয়া বেগমের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে নিহতের পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি।

ads
ads
ads

Our Facebook Page