ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বামী কাউন্সিলর ও পদে মেয়র স্ত্রী

ads

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বামী কাউন্সিলর ও স্ত্রী মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারা হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড খাটরা গ্রামের বাসিন্দা। হাজীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের খাটরা গ্রামের মৃত আবদুর আবদুর রশিদের ছেলে মোহাম্মদ হোসেন ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেন। একই ওয়ার্ড থেকে তার স্ত্রী শিউলী বেগম মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেন। 


কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন জানান, ‘আমি মনোনয়নপত্র ক্রয় করেছি। আমার এলাকায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জনগণ আমার পাশে থাকলে বিজয় সুনিশ্চিত। শিউলী বেগম জানান, ‘মেয়র পদের জন্য ঢাকায় আছি। আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নির্বাচনের জন্যও প্রস্তুত রয়েছি। শিউলী বেগম এর আগে দুইবার  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন করে পরাজিত হয় এবং জেলা পরিষদের সদস্য পদেও নির্বাচন করে পরাজিত হয়।  উল্লেখ্য, হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page