ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বিদেশি পিস্তলসহ ‘অস্ত্র ব্যবসায়ী’গ্রেপ্তার

ads

ময়মনসিংহ শহরতলীর খাগডহড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ তাহসিন আহম্মেদ শাওন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, শাওন অস্ত্র ব্যবসায়ীবুধবার দুপুরে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ কামাল আকন্দ।


গ্রেপ্তার শাওন ভালুকা উপজেলার পৌর শহরের শিমুলতলা এলাকার বাসিন্দা রুহুল আমীন খানের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


তিনি জানান, মঙ্গলবার বিকেলে শহরতলীর খাগডহর এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী তাহসিন আহম্মেদ শাওনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বুধবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হয়।

ads
ads
ads

Our Facebook Page