ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

এনআইডি কার্ডের লেখা হয় ‘আঙ্গুলের ছাপ নেই

ads

রাজশাহীর পুঠিয়া উপজেলার অমল সরকার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আঙ্গুলের ছাপ দিতে গিয়ে পড়েন এক বিড়ম্বনায়। বার বার ব্যর্থ হচ্ছিলেন আঙ্গুলের ছাপ দিতে। আঙ্গুলের ছাপ সংগ্রহের দায়িত্বে থাকা কর্মীরা বুঝতে পারছিলেন না, ঠিক কি করবেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এনআইডি কার্ডের লেখা হয় ‘আঙ্গুলের ছাপ নেই’।


মোবাইল সিম কার্ডের জন্য আঙ্গুলের ছাপ দেওয়া যখন বাধ্যতামূলক করা হয়, তখনো বিড়ম্বনায় পড়েন তিনি। এভাবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বিদেশ ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে আঙ্গুলের ছাপ নিয়ে সমস্যায় পড়তে হয়েছে তাকে।কেবল অমল সরকার নয়, তার পরিবারের ছয় সদস্য হাতের আঙ্গুলের ছাপ নিয়ে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছেন। একই সমস্যা ছিলো অমল সরকারের বাবা এবং দাদারও। তারা দু’জনই ছিলেন তাদের বাবা-মায়ের একমাত্র সন্তান। অমলের দুই ভাইও একই সমস্যা নিয়ে জন্মেছেন।


‘অ্যাডারমাটোগ্লিফিয়া’ নামে এক বিরল বংশগত সমস্যার কারণে তাদের দুই হাতের আঙ্গুলে কোনো ছাপ নেই।


অমল সরকার বলেন, এই সমস্যার কারণে পদে পদে অপদস্থ হতে হচ্ছে। আঙ্গুলের ছাপ না থাকায় ড্রাইভিং লাইসেন্স পাইনি। একবার বিদেশ ভ্রমণে গিয়ে বিমানবন্দরে ঝামেলায় পড়তে হয়। আমার ছেলেদেরও নিয়মিত ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। কৃষিকাজসহ কোনো ভারি কাজ করলে হাতের চামড়া খুব সহজেই ফেটে যায়।

ads
ads
ads

Our Facebook Page