ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বরিশালে রুম থেকে বাবা-মাকে বের করে দিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ!

ads

বরিশালের মুলাদী উপজেলার চরবাটামারা গ্রামে চিকিৎসার অজুহাতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির সরদার নামক এক ওঝাকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।মঙ্গলবার দুপুরের দিকে হুমায়ুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হুমায়ুন সফিপুর ইউনিয়নের ব্রজমোহন গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে।


একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়। এ ঘটনায় সোমবার বিকেলে নির্যাতিতার বাবা বাদী হয়ে একমাত্র হুমায়ুনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।


বাদী জানান, আমার মেয়ের বিভিন্ন সমস্যা থাকায় তাকে ডেকে আনা হয়। সোমবার দুপুরে ঘরের একটি রুমে মেয়েকে ওঝালি করছিল হুমায়ুন। এ সময় রুম থেকে আমাদের স্বামী-স্ত্রীকে সেখান থেকে সরে যেতে বলেন। আমরা সরে যাই। এ সুযোগে সে আমার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি টের পেলে তাকে ধাওয়া করে এলাকাবাসী আটকে পুুলিশে দেয়।


মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটককৃতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নির্যাতিতাকে মেডিকেলে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page