ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

লাইফ সাপোর্টে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম

ads

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন মহামারী করোনাভাইরাসে আক্রান্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম।   গত ১১ ডিসেম্বর  হাসপাতালে ভর্তি করা হয় করোনা আক্রান্ত এমএ হাসেমকে । বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে তার অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।  


বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজিজ আল কায়সার। আজিজ আল কায়সার জানান, কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরে বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। বুধবার অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল। 


এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার তার বাবার জন্য দোওয়া চেয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page