ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

গাংনীতে ইঞ্জিন চালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে চালক নিহত

ads

গাংনী উপজেলার গজারিয়া হেমায়েতপুর গ্রামে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে রুহুল আমীন (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত রুহুল আমীন গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের মৃত ইসারত আলীর ছেলে। শনিবার ভোর ৫টার দিকে গাংনী-হাটবোলিয়া সড়কের গজারিয়া হেমায়েতপুরে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান ভোরে রুহুল আমীন একটি ট্রলি চালিয়ে মাটি বহনের উদ্দেশ্যে গাংনী থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোলিয়া বাজারে যাচ্ছিলেন। গজারিয়া হেমায়েতপুর জামে মসজিদের নিকট একটি পুকুরের মধ্যে ট্রলি উল্টে যায়। এসময় চালক রুহুল আমীন ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধার করেছে।


গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page