ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

প্রশিক্ষন প্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্টদের কোভিড-১৯ কৱোনা ভাইৱাস মোকাবেলায় সৱাসৱি নিয়োগেৱ দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৷

ads
প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ২০১৩ সালে আবেদনকৃত সকল মেডিকেল টেকনোলজিস্টদের কোভিড -১৯ করোনা ভাইরাস মোকাবেলায় সরাসরি নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২১ মে (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর মিরপুরের জনতা হাউজিংয়ে '২০১৩ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটি'র আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে '২০১৩ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটি'র সভাপতি মোঃ ফিরোজ হোসেন লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে দাবি করেন, বিশ্ব সাস্থ্য সংস্থার মানদন্ড অনুযায়ী দেশের একজন ডাক্তারের বিপরীতে পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট থাকা প্রয়োজন। বর্তমানে দেশে ৩০ হাজার ডাক্তার রয়েছেন। সে অনুপাতে মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা ছিল ১ লক্ষ ৫০ হাজার। পক্ষান্তরে দেশে সর্বসাকুল্যে মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে মাত্র ৫ হাজার ১ শত ৬৫ জন।
তিনি আরো দাবি করেন, দেশে সরকার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাসকৃত প্রশিক্ষিত হাজার হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্বেও মানহীন,অযোগ্য টেকনিশিয়ান ও ইপিআই এর (non-medical) ব্যাক্তিদের মাধ্যমে মাত্র একদিনের অনলাইন প্রশিক্ষণ দিয়ে ভাইরাস (কোভিড -১৯) সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে সারাদেশে অদক্ষ হাতে নমুনা সংগ্রহের কারনে বিভিন্ন স্থানে পরীক্ষার ফলাফলের বিপর্যয় দেখা দিয়েছে যা বিভিন্ন সংবাদমাধ্যম ফলাও করে প্রচার করেছে।  পক্ষান্তরে আমরা মামলাজণিত কারনে ১০ বছর  যাবত নিয়োগ বঞ্চিত হয়ে মানবেতর জীবন-যাপন করছি। 
তিনি বলেন,বর্তমানে কোভিড-১৯ ভাইৱাস মোকাবেলায় যে পৱিমান দক্ষ ও প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিষ্ট দৱকাৱ তাৱ তুলনায় বর্তমানে যাৱা দায়ীত্বৱত প্রয়োজনেৱ তুলনায় অপ্রতুল ৷
তিনি আরো দাবি করেন,ইতোমধ্যে দেশে ৯৬ শতাংশ আবেদনকৃতদের বয়সসীমা অতিক্রম করেছে।  আমাদের এই যৌক্তিক দাবি বিশ্ব মানবতার মা,দেশনেত্রী, জননেত্রী শেখ হাসিনা মেনে না নিলে পরিবার পরিজন নিয়ে আমাদের দুঃখ দুর্দশা আর কষ্টের শেষ থাকবে না।  আমরা শতভাগ বিশ্বাস করি,মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই হতাশা ও দুঃখ কষ্টের বিষয়টি বিবেচনা পুর্বক ২০১৩ সালে আবেদনকৃত সকল মেডিকেল টেকনোলজিস্টদের করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সরাসরি নিয়োগ প্রদান করবেন।
সংবাদ সম্মেলনে আব্দুল আলীম,সোহেল রানা,কামরুল ইসলাম,সাইদুর রহমান,জাহিদুল ইসলাম, আবু বক্কর হোসেন,রতন মিস্ত্রি, বাবুল গাইন,ইউসুফ হোসেন, সুমন মিয়া,সায়েম,মনির হোসেন, মামুন মোল্লা,আবদুল মতিন,সালমা বেগম,নয়ন মিয়া,গোলাম মোস্তফা, ইব্রাহীম ও প্রদীপ কুমারসহ '২০১৩ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ads
ads
ads

Our Facebook Page