ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বিগত কয়েক বছরে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে : দুদক চেয়ারম্যান

ads

বিগত কয়েক বছরে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রোববার (২৯ নভেম্বর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়া ২০২০’ প্রতিবেদনের বিষয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।ভিডিও কনফারেন্সে ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি যে শুধু সরকারি খাতে তা না। সর্বব্যাপী দুর্নীতির বিস্তৃতি রয়েছে। এতে কোনো সন্দেহ নেই। সমস্যা আছে, দুর্নীতি আছে।


তিনি বলেন, দুর্নীতির বিষয়ে আমরা যেমন কঠোর, সরকারের কমিটমেন্টও (প্রতিশ্রুতি) কঠোর।

ads
ads
ads

Our Facebook Page