ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বেনাপোলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ads
পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বেনাপোলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এক প্রস্তুতি সভা মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় ৩ নং ওয়ার্ডে  অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বেনাপোল পৌর ইউনিট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মিয়াদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শরীফ আহম্মেদের  সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের  সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন উজ্জ্বল ৷  এসময় আরও উপস্থিত ছিলেন, কামরুজ্জামান তরু, ওসমান আলী, ফরিদ উদ্দীন, হাসেম আলী, এনামুল হক জুয়েল, জাহিদ হাসান, হালিম আহম্মেদ অনীক ,জিল্লুর রহমান,ইমরান হোসেন, লিটন হোসেন,

সভায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভায় পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি কমিটি গঠন সহ নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ads
ads
ads

Our Facebook Page