ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইল পৌরসভার ১৬নং ওয়ার্ডের প্রার্থী শাহ জনি

ads

নির্বাচনের তফসীল ঘোষণা না হলেও টাঙ্গাইল পৌরসভার মেয়র পদপ্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক জনসংযোগ করেছেন। দিন রাত সমান তালে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। এতে নানা কৌশল প্রয়োগ করে চলেছেন প্রার্থীরা। বিভিন্ন ওয়ার্ডে এবার নতুন মুখ দেখা দিয়েছে। তাঁরা ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন। এবার টাঙ্গাইল পৌরসভার ১৬ নং ওয়ার্ডের নতুন প্রার্থী শাহ জনি। ইতিমধ্যে তিনি নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা শুরু করে দিয়েছেন। 

শাহ জনি ১৬নং ওয়ার্ডের বকুলতলী আনসার ক্যাম্পের সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি টাঙ্গাইল জেলা শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক। তিনি এই ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি, বৃহত্তর আকুর টাকুর পাড়ার স্থায়ী বাসিন্দাদের সংগঠনের প্রধান সমন্বয়ক। নির্বাচনের ব্যাপারে তিনি টিনিউজকে বলেন, এলাকার জনগণ আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। তাদের আশা পূরণের জন্য আমি নির্বাচনে অংশ গ্রহণ করবো। আশা করছি নির্বাচনে আমি শতভাগ জয়ী হবো।

তিনি আরো বলেন, করোনার সময় ব্যক্তিগতভাবে ৫ শতাধিক পরিবারের মধ্যে সহযোগিতা করেছি। এছাড়াও বিভিন্ন সময়ে আমি সহযোগিতা করে থাকি। 

তিনি আরো বলেন, এলাকায় অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে মাদক এবং নিরব চাঁদাবাজের অভিযোগ রয়েছে। সিসি ক্যামেরা না থাকায় ফলে চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। 

তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর জনগণের ক্ষমতা জনগণের কাছে তুলে দেয়া হবে। মানুষ পৌরসভার সকল সুবিধা ভোগ করবে। মানুষের সমন্বয়ে সামাজিক সংগঠন করে উন্নয়নমূলক কাজ করবো। এলাকায় মাসিক সমন্বয় মিটিং করে হবে, যেখানে এলাকার জনগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরবে। সিসি ক্যামেরা, নাইট গার্ড নিয়োগ দেয়া হবে। এই ওয়ার্ডের ময়লা আবর্জনা নিজ অর্থায়নে পরিষ্কারের ব্যবস্থা করা হবে। জলাবদ্ধতা দুরিকরণ ও গুরুত্বপূর্ণ সড়কের নাম বিশিষ্ট্য মুক্তিযোদ্ধাদের নামে করা হবে। 

ads
ads
ads

Our Facebook Page