ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মধুপুরে আরশেদ হত্যা মামলায় সিআইডির তদন্ত শুরু

ads

টাঙ্গাইলের মধুপুরে শশুর বাড়ীতে ডেকে নিয়ে জামাই আরশেদ আলী হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে টাঙ্গাইলের সিআইডি পুলিশ। গতকাল বুধবার টাঙ্গাইলের বিশেষ পুলিশ সুপার কুতুব উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে তদন্ত শুরু করা হয়েছে।

টাঙ্গাইলের বিশেষ পুলিশ সুপার (সিআইডি) কুতুব উদ্দিন জানান, আরশেদ আলী হত্যা মামলার ঘটনার তদন্ত এখনোও প্রক্রিয়াধীন। তদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে।


উল্লেখ্য, গত ১৮ মে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের থলবাড়ী গ্রামে সুপারি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় আরশেদ আলীর (৩২) মরদেহ উদ্ধার করে পুলিশ। আরশেদ আলীর মা মাজেদা বেগম ও ভাই মোফাজ্জল হোসেন, মিজানুর রহমান

জানান, স্ত্রী রেহেনার অসুস্থতার কথা বলে ১৭ মে আরশেদকে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে আসেন স্ত্রী রেহেনার বড় বোন হোসনে আরা (আঙ্গুরী)। পরের দিন ১৮ মে সকালে থলবাড়ী গ্রামে শ্বশুরবাড়ির সুপারি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় আরশেদ আলীর (৩২) মরদেহ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ। তাদের দাবি আরশেদকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই স্ত্রী রেহেনা পারভীন ও তার দুলাভাই আব্বাস আলী পলাতক। তারা আরোও জানান, সিআইডি এখন নতুন করে তদন্ত শুরু করেছে। আমরা চাই যাতে সিআইডি

সঠিক তদন্ত করে অপরাধীদের দের কে দ্রæত খুজে বের করে আইনের আওতায় এনে সর্ব্বোচ শাস্তি ফাঁসির দাবী জানান।

ads
ads
ads

Our Facebook Page